× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ডিপিএল শুরু কাল

নিজেকে প্রমাণে মুখিয়ে তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৭:৩৮ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৭:৩৮ পিএম

নিজেকে প্রমাণে মুখিয়ে তারা

দেশের ক্রিকেটে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ছেলে কিংবা নারী ক্রিকেট টুর্নামেন্টটি সবচেয়ে বেশি আলোচনায় থাকে। ছেলেদের আসর শেষে আগামীকাল তিন ভেন্যুতে শুরু হবে নারীদের ডিপিএল। ৯ দলের আসরে অংশ নিচ্ছে আবাহনী-মোহামেডানের মতো পরাশক্তিরাও। অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় সব নারী ক্রিকেটার। তবে টুর্নামেন্টের মাঝপথে ইমার্জিং টিম এশিয়া কাপ খেলতে প্রিমিয়ার লিগ ছাড়তে হবে কিছু ক্রিকেটারকে। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে দলগুলো।

ডিপিএলের আগে দলবদলে বড় কোনো চমক দেখায়নি দলগুলো। পেসার জাহানারা আলম খেলবেন আবাহনীর জার্সিতে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। 

ডিপিএল নিয়ে নারী ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা কিংবা প্রত্যাশাটা অনেক বেশি। গতকাল মিরপুরে গণমাধ্যমকে সেটাই জানান জাতীয় দলের পেসার দিশা বিশ্বাস। জাতীয় দলে ডাক পাওয়া এই তরুণী বলেন, ‘এটা আমাদের নিজেকে প্রমাণের মঞ্চ। এখানে ভালো খেললেই জাতীয় দলে ডাক পাওয়া যায়। সবাই ভালো খেলতে মুখিয়ে আছে।’

নিজের সামর্থ্যের ওপরও ভরসা আছে দিশার। তাতে আসন্ন ভারত সিরিজে একাদশে জায়গা পেতেও আত্মবিশ্বাসী, ‘সামনে ভারত সিরিজ আছে। আশা করি এখানে ভালো খেলেই দলে জায়গা পাব।’

এবারের ডিপিএলে দিশার দল সিটি ক্লাব। দলে বড় তারকা না থাকলেও দিশার আশা দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে পারবেন। ওই প্রত্যাশা জানিয়ে বলেন, ‘দলে বড় ক্রিকেটার নেই সেটা ঠিক। তবে দল হিসেবে স্বাভাবিক ক্রিকেট খেললে ভালো করতে পারব।’

আগামীকাল থেকে শুরু হওয়া নারী ডিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন মোহামেডান ও প্রিমিয়াম লিগে ওঠা কলাবাগান। বিকেএসপির তিন নম্বর মাঠে হবে ম্যাচটি। এ ছাড়া ওইদিন বাকি দুই ম্যাচে মাঠে নামবে রুপালি ব্যাংক ও গুলশান ইয়ুথ ক্লাব। ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। দিনের তৃতীয় ম্যাচটি বিকেএসপি ও সিটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে বিকেএসপির এক নম্বর মাঠে। এই তিন ভেন্যুতেই হবে নারী ডিপিএলের এবারের পুরো আসর।

নারীদের ডিপিএল বড় কলেবরে আয়োজিত হলেও বাড়ছে না প্রাইজমানি। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১ লাখ টাকা। রানারআপ দল পাবে ৭৫ হাজার টাকা অর্থ পুরস্কার। প্রতি ম্যাচের সেরা ক্রিকেটার ৫ হাজার টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি পাবে একটি করে ক্রেস্ট। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা ইমার্জিং ক্রিকেটারদের জন্য প্রাইজমানি থাকছে ১৫ হাজার টাকা করে। গত মৌসুমেও একই প্রাইজমানি রেখেছিল সিসিডিএম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা