× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিমিনেটার আজ, কে টিকছে মুম্বাই না লক্ষ্ণৌ?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৩:১৩ পিএম

এলিমিনেটার আজ, কে টিকছে মুম্বাই না লক্ষ্ণৌ?

গত মৌসুমে প্লে-অফে জায়গা হয়নি আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের। এবারও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে অপেক্ষায় থাকতে হয়েছিল। গুজরাট টাইটান্সের কাছে আরসিবির হারে প্লে-অফ নিশ্চিত হয় রোহিতদের। এখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারানোর পালা। আসরের সপ্তম ফাইনালে যেতে লক্ষ্ণৌয়ের বিপক্ষে জিততেই হবে তাদের। সঙ্গে পরের ম্যাচেও চায় জয়। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে গুজরাট টাইটান্স।

লক্ষ্ণৌয়ের সমীকরণটাও একই। ফাইনালে ওঠার রেসে টিকে থাকার লড়াইয়ে আজ রাত ৮টায় এলিমিনেটারের ম্যাচে মাঠে নামছে দল দুটি।

লক্ষ্ণৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল ও পেসার জয়দেব উনাদকাট ছিটকে গেছেন আগেই। তাতে অবশ্য ভাটা পড়েনি তাদের পারফরম্যান্সে। ক্রুণালের নেতৃত্বেও ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। এ ম্যাচেও দলটিকে পথ দেখাতে পারেন কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, মার্ক উড, আবেশ খান, রবি বিষ্ণোই ও নবীন উল হকের মতো ক্রিকেটাররা।

তবে শুরুর ধাক্কা সামলে মুম্বাই এখন বেশ পরিণত এক দল। দলটিকে স্বপ্নবাজ করছেন সূর্যকুমার যাদব, ক্যামেরুন গ্রিনের মতো তারকা ক্রিকেটাররা। নিজেদের দিনে প্রতিপক্ষের জয় কেড়ে নিতে পারেন তারা। তাই তাদের সামলানোর দিকেই বাড়তি মনোযোগ দিতে হবে ক্রুণাল পান্ডিয়াকে। কাজেই আইপিএলে আরও একটি উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা