প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ২৩:৩৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ২৩:৪৪ পিএম
ঋষভ পান্থ নেই; চোটের কারণে থাকছেন না কেএল রাহুল ও জাসপ্রিত বুমরাহ। ভারতের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আরেকটি বড় নাম- বিরাট কোহলি। আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবি তারকা চোটে পড়েছেন।
আরও পড়ুন : মেসিকে অ্যাস্টন ভিলায় চান মার্টিনেজ
গুজরাট টাইটান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে। তাতেই বাড়ছে চিন্তা, কোহলি কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছেন? চোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় কি বাড়ছে আরেকটি বড় নাম!
শঙ্কা অবশ্য জাগছে, কিন্তু চোটে কোহলির ছিটকে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। ৭ জুন তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে শুরু হবে সাদা পোশাকের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই। সেখানে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন কোহলি। দুদিন আগেও সেঞ্চুরি করে জানিয়েছিলেন, অজিদের বিপক্ষে ফাইনালে লড়তে প্রস্তুত।
এবার অবশ্য চোখ রাঙাচ্ছে চোট। তবে আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার শুনিয়েছেন আশার বাণী, ‘কোহলি হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছে। তবে মনে হয় না এটা তেমন বড় কিছু। সে তার সেরাটা দিয়ে খেলেছে, হেরে যাওয়ায় কিছুটা ক্ষুব্ধ। তবে ইনজুরি গুরুতর কিছু নয়।’