× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধোনিকে অপছন্দ করতে শয়তান হতে হবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২১:২০ পিএম

‘ধোনিকে অপছন্দ করতে শয়তান হতে হবে’

হার্দিক পান্ডিয়া আগেও অনেকবার বলেছেন, তার প্রিয় ক্রিকেটার কিংবা আদর্শ মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ের আগে যেখানে প্রতিপক্ষকে তাতিয়ে দেওয়া কথা বলা হয়, সেখানে গুজরাট টাইটান্সের অধিনায়ক স্তুতি গাইলেন চেন্নাই সুপার কিংস অধিনায়কের। পান্ডিয়া জানালেন, ধোনি তার ভাই, বন্ধু এবং গুরু।

২০১৬ সালে অভিষেকের পর হার্দিক ধোনির সঙ্গে খেলেছেন ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ। ধোনির পড়ন্ত সময়ে এসেও খুব কাছ থেকে দেখেছেন, কথা কম বলা হলেও হার্দিক শিখেছেন বেশি, ‘অবশ্যই তার কাছ থেকে অনেক ইতিবাচক জিনিস শিখেছি। সেভাবে কথা না বলেই শুধু দেখেই শিখেছি। আমার কাছে ধোনি আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই—যার সঙ্গে মজা করা যায়, রসিকতা করা যায়।’

আরও পড়ুন: আক্ষেপ শুনিয়ে নাপোলি ছাড়ছেন স্পালেত্তি

হার্দিকের মতে, ধোনিকে অপছন্দ করতে হলে আগে শয়তান হতে হবে, ‘আমি মহেন্দ্র সিং ধোনির ভক্ত। মাহি ভাইকে (ধোনি) ঘৃণা করতে হলে আপনাকে শয়তান হতে হবে। অনেকে ভাবে মাহি ভাই অনেক রাশভারী। আসলে তেমন নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা