× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আক্ষেপ শুনিয়ে নাপোলি ছাড়ছেন স্পালেত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৭:১৪ পিএম

আক্ষেপ শুনিয়ে নাপোলি ছাড়ছেন স্পালেত্তি

মার্সেলো লিপ্পি, রাফায়েল বেনিতেজ, ক্লদিও রানিয়েরি, কার্লো আনচেলত্তি—শিরোপা খরা কাটাতে নাপোলির ডাগআউটে বসেছিলেন বড় বড় নাম। কিন্তু ভাগ্য সহায় হয়নি। নেপলসবাসীর ৩৩ বছর ধরে চলা সেই আক্ষেপ কাটাতে ত্রাতা হয়ে এসেছিলেন লুসিয়ানো স্পালেত্তি। কিন্তু কদিন আগে যে স্পালেত্তি ‘লিটল ডাঙ্কিদের’ ইতালির চ্যাম্পিয়ন বানালেন, সেই তাকেই কিনা চাকরি হারাতে হচ্ছে। মূলত চাকরি হারাচ্ছেন না স্পালেত্তি, নাপোলির ডাগ আউট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ হিসেবে খুব বেশি কিছু না বললেও নাপোলির বস জানিয়েছেন, বনিবনা হচ্ছে না। চলতি মৌসুম শেষেই তিনি ক্লাবকে বিদায় জানাবেন। খবরটি গুজব হতে পারত, যদি না ঘোষণাটি খোদ স্পালেত্তি না দিতেন। রবিবার সিরি এ তে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে নিজের চলে যাওয়ার খবর দিয়েছেন আক্ষেপের সূরে, ‘নাপোলি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যখন নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে পারবেন না তখন সেই জায়গায় থাকার মানে হয় না। অনেকদিন ধরেই সমস্যাগুলো হচ্ছে।’

ইতালিয়ান মিডিয়ার খবর, ক্লাব সভাপতি লরেন্তিসের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই স্পালেত্তির। কদিন আগে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়ার প্রস্তাবও তাই নাকোজ করে দিয়েছেন স্পালেত্তি। নতুন কোচ খুঁজতেও শুরু করেছে নাপোলি কর্তৃপক্ষ। দলটির সাবেক কোচ বেনিতেজকে স্পালেত্তির জায়গায় আনা হতে পারে বলেও খবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা