× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টপ অর্ডার হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৫:০৯ পিএম

টপ অর্ডার হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

সিলেটে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ এ দল। জাকির হাসানের পর একে একে ফিরে গেছেন নাঈম শেখ ও সাইফ হাসান। মাঝে চোটে পরে রিটায়ার্ড হার্ড হয়েছেন ওপেনার সাদমান ইসলামও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এ দলের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। 

সিলেটে এদিন তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে। এদিন বাংলাদেশি ব্যাটারদের শুরু থেকেই চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তবে দ্বিতীয় ওভারে টানা ৪ বলে ৪টি চার মেরে প্রতিপক্ষের বোলারদের শক্ত জবাব দেন জাকের হোসেন। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের পঞ্চম ওভারে আকিম জরদানের বলে ব্যক্তিগত ১৮ রানে সাজঘরের পথ ধরেন জাকির।

এরপর সাইফকে নিয়ে লড়ছিলেন সাদমান। দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যক্তিগত ১১ রানে ম্যাক অ্যালিস্টারের বলে হাতে চোটে পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর নাঈম শেখও টানতে পারেননি বেশিদূর। ব্যক্তিগত ৫ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। এরপর দারুণ খেলতে থাকা সাইফকে ঘূর্ণিতে বোকা বানান সিনক্লেয়ার। সাজঘরের পথ ধরার আগে ৫০ বল থেকে ৩১ রান আসে তার ব্যাট থেকে। এরপর উইকেটে এসে দিপুকে নিয়ে লড়াই চালান অধিনায়ক আফিফ হোসেন। এই মুহূর্তে দলের বিপর্যয় কাটাতে লড়ছেন দু’জনে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা