প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৩:২৩ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:২৩ পিএম
সিলেটে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয়টিতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ এ দল। এদিন ৯ টা ৩০ মিনিটে খেলা শুরুর হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ম্যাচ শুরু হয় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট খরচায় ২৭ রান।
এদিন বাংলাদেশি ব্যাটারদের শুরু থেকেই চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তবে দ্বিতীয় ওভারে টানা ৪ বলে ৪টি চার মেরে প্রতিপক্ষের বোলারদের শক্ত জবাব দেন জাকের হোসেন। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের পঞ্চম ওভারে আকিম জরদানের বলে ব্যক্তিগত ১৮ রানে সাজঘরের পথ ধরেন জাকির।
এই মুহূর্তে সেই চাপ কাটাতে সাইফ হাসানকে নিয়ে লড়ছেন সাদমান ইসলাম। ব্যক্তিগত ৪ রানে উইকেটে আছেন সাদমান।
এর আগে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি ড্র’ হয়েছিল।