× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দ্বিতীয় ফাইনালের পথে গুজরাটের বাধা চেন্নাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১১:৩৩ এএম

টানা দ্বিতীয় ফাইনালের পথে গুজরাটের বাধা চেন্নাই

আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে আজ রাত ৮ টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। তবে হারলেও সুযোগ থাকছে অপর দলের। এলিমিনেটর থেকে উঠে আসা দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে লড়তে হবে তাদের। তবে সেটি নিশ্চিয় চাইবে না কোনো দল। ধোনির চেন্নাইকে উড়িয়ে টানা দ্বিতীয় ফাইনালে চোখ রাখছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। অন্যদিকে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় একটা ট্রফি চায় ধোনিরও।

ধোনির নেতৃত্ব বরাবরই প্রশংসনীয়, তবে টি-টোয়েন্টির নেতৃত্বে খুব একটা পিছিয়ে নেই পান্ডিয়াও। জুনিয়র প্লেয়ারদের উৎসাহিত করা ও বেঞ্চে থাকা খেলোয়াড়দে মনোবল বাড়ানোয় বেশ ভূমিকা রাখতে দেখা যাচ্ছে পান্ডিয়াকে। তরুণ নুর আহমেদ ও জস লিটলের থেকে বের করে আনছেন সেরাটা। ব্যাট হাতে বিজয় শঙ্কর হয়ে উঠছেন নির্ভরতার প্রতিক। আর নিজের দিনে গিল হয়ে উঠতে পারেন অতিমানবীয়। বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাচানোর পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারেন রশিদ খানও। সব মিলিয়ে শিরোপা জেতার মতোই এক দল গুজরাট। তাছাড়া দু’দলের সবশেষ দেখায়ও জয় পেয়েছিল গুজরাট।

পিছিয়ে নেই অভিজ্ঞ ধোনি। নিজের অভিজ্ঞতার আলোকেই দলকে টেনে এনেছেন এতোটা পথ। আজিঙ্কা রাহানে, তুষার দেশপান্ডে ও মাথিশা পাথিরানার মতো নিভু যাওয়ার পথে থাকা তারকারা জলে উঠেছে তার স্পর্শে। সেরা সময় পার করছেন প্রত্যেকেই। তাছাড়া টুর্নামেন্টে চারটি ট্রফি আছে তার নামের পাশে। তাছাড়া নিজের মাঠে খেলা। কাজেই তিনি যে হাল ছাড়বেন না সেটিই বলায় যায়। 

গুজরাটের আগের তিন ম্যাচে বল হাতে দেখা যায়নি অধিনায়ক পান্ডিয়াকে। তবে এ ম্যাচে দলের প্রয়োজনে বল হাতে দেখা যেতে পারে তাকে। সেটি না হলে চেন্নাইয়ের অবস্থার উপর নির্ভর করে একাদশে দেখা যেতে পারে দাসুন শানাকা ও রাহুল তেওয়াটিয়াকে। এছাড়াও জস লিটন দলে ফেরায় দয়ালের বিকল্প হতে পারেন তিনি। সেক্ষেত্রে শানাকার জায়গায় অভিনব মনোহরের ফেরার সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি পরিবর্তনে বিশ্বাসী নয় ধোনির চেন্নাই। কাজেই আগের ম্যাচের একাদশকেই দেখা যেতে পারে এ ম্যাচে।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, যশ দয়াল, মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মা

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, মহেশ থেকশানা, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা