× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালের টিকিট পেতে লড়াইয়ে ইন্টার-সিটি সমর্থকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২১:২৯ পিএম

ফাইনালের টিকিট পেতে লড়াইয়ে ইন্টার-সিটি সমর্থকরা

চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দুটি দল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের পথে ম্যানচেস্টার সিটি। অপর দিকে এসি মিলানকে হটিয়ে ১৩ বছর পর শিরোপা ঘরে আনার খুব কাছে ইন্টার মিলান। প্রস্তুত তুরস্কের ইস্তাম্বুল শহর। আগামী ১০ জুন ইউরোপসেরাদের বরণ করে নেবে তারা। তার আগে অবশ্য টিকিটের দখল চায় দুদলের সমর্থকরাই। টিকিটের একটা বড় অংশ নিজেদের দখলে নিয়ে ইস্তাম্বুলকে হোম ভেন্যুতে পরিণত করতে চায় দল দুটি।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৭৫ হাজার। তবে উয়েফা সব মিলিয়ে টিকিট ছাড়বে ৭২ হাজার, যা দুদলকে সমান করে ভাগ করে দেবে উয়েফা। দুদলই পাবে ২০ হাজার করে মোট ৪০ হাজার টিকিট। পরবর্তী সময়ে দলগুলো তাদের সমর্থকদের মধ্যে নিজেদের মতো করে বিতরণ করবে সেগুলো। বাকি ৩২ হাজার টিকিটের মধ্যে ৭ হাজার ৫০০ টিকিট পাওয়া যাবে অনলাইনে। যার জন্য উয়েফার ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন। পরে সেখান থেকে লটারিতে জয়ীরা পাবেন ফাইনালের টিকিট।

বাকি ২৪ হাজার ৫০০ টিকিট থাকবে সংরক্ষিত। এই টিকিট পাবে উয়েফা, জাতীয় ফুটবল ফেডারেশন, স্থানীয় আয়োজক ও বাসিন্দা, পৃষ্ঠপোষক, বাণিজ্যিক অংশীদার ও সম্প্রচারকারী চ্যানেল। আর এই টিকিটগুলো উয়েফা বিক্রি করছে মোট চারটি ক্যাটাগরিতে। যেখানে সর্বনিম্ন ৭০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ৬৯০ ইউরোর মধ্যে থাকবে এর দাম। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৮ হাজার ১০৪ থেকে ৭৯ হাজার ৮৮৫ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা