× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোট ভাই হার্দিকের প্লে অফ সঙ্গী বড় ভাই ক্রুনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৭:০৬ পিএম

ছোট ভাই হার্দিকের প্লে অফ সঙ্গী বড় ভাই ক্রুনাল

সবার আগে আইপিএলের প্লে অফের টিকিট কেটেছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। শনিবার শেষ চারে জায়গা করে নিয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস। একই দিন ভারতীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে অফে নাম লিখেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও।

আরও পড়ুন - কাউন্টিতে ডাক পেয়েছেন মিরাজ

ইডেন গার্ডেনসে তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শ্বাসরুদ্ধকর আর রোমাঞ্চকর এই জয়েই প্লে অফ নিশ্চিত হয়েছে কাপ্তান ক্রুনাল পান্ডিয়ার দল। হার্দিকের পর তার বড় ভাই ক্রুনালও উঠে গেলেন প্লে অফে। ক্যাপ্টেন হিসেবে দুই ভাইয়ের এটি রেকর্ড।

শুরুতে ব্যাটিং করে নিকোলাস পুরানের ফিফটির ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যার ৫৮ রানই আসে ম্যাচসেরা নিকোলাস পুরানের ব্যাট থেকে।

জবাবে ব্যাট হাত জ্বলে উঠেন রিংকু সিং। তার ব্যাটিং ঝলকে জয়ের পথেই ছিল শাহরুখ খানের কলকাতা। কিন্তু ৬৭* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেও জয়ও এনে দিতে পারেননি রিংকু। তার আগে অবশ্য ৪৫ রানের উদ্বোধনী ইনিংস খেলেন জেসন রয়। কিন্তু তারপরও ৭ উইকেট হারিয়ে তীরে এসে তরী ডুবিয়ে ১৭৫ রানে থেমে যায় কেকেআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা