× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টিতে ডাক পেয়েছেন মিরাজ

প্রবা প্রতিবেক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৫:৩২ পিএম

কাউন্টিতে ডাক পেয়েছেন মিরাজ

জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে আছেন মেহেদি হাসান মিরাজ। ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া মিরাজকে নিজেদের দলে চায় ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরাজ।

মূলত মোহামেডান দলে খেলা লেগ স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে ওয়ারউইকশায়ারে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে। তবে যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে সে সময় জাতীয় দলের খেলা আছে কিনা তার ওপর।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষে রয়্যাল লন্ডন কাপে মিরাজকে খেলাতে চায় ওয়ারউইকশায়ার। সে জন্যই মূলত তার সঙ্গে যোগাযোগ করেছে দলটি। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা না থাকলে কাউন্টি খেলতে আগ্রহী।

ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী আফগানিস্তান শেষে বিরতি পাবে বাংলাদেশ দলের। তাই মিরাজের সামনে কাউন্টিতে খেলার সুযোগ থাকবে। এর আগে অবশ্য বিসিবির ছাড়পত্র নিতে হবে তাকে। 

মিরাজ ওয়ারউইকশায়ার দলে যোগ দিলে কাউন্টি খেলা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হবেন মিরাজ। এর আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা