× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনই হচ্ছে না কোয়াবের পূর্ণাঙ্গ কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ২১ মে ২০২৩ ১১:৪৮ এএম

এখনই হচ্ছে না কোয়াবের পূর্ণাঙ্গ কমিটি

গতকাল জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব নিয়েছে কোয়াবের নতুন কমিটি। সভাপতি পদে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক পদে দেবব্রত পাল ফের নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন তারা।

আরও পড়ুন : ক্রিকেটে অবদান রাখায় যারা সম্মাননা পেলেন

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানা গেলেও এখনই পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি জানান, অন্তত দুই মাস সময় লাগবে পূর্ণাঙ্গ কমিটি করতে।

তিনি বলেন, ‘আমরা আগে বৈঠকে বসব। সেখানে জানব, কারা কারা আগ্রহী আছে। এরপর আমরা নতুন কমিটি গঠনের উদ্যোগ নেব।’ তিনি আরও জানান, যেসব ক্রিকেটার নেতৃত্ব দিতে আগ্রহী ও নেতৃত্ব গুণসম্পন্ন তাদের প্রাধান্য দেওয়া হবে।

প্রথম সাধারণ বার্ষিক সভায় বদল এসেছে কোয়াবের গঠনতন্ত্রেও। আগে ১১ জনের কেন্দ্রীয় কমিটি করা হতো। এবার কেন্দ্রীয় কমিটিতে বাড়ছে পদের সংখ্যা। এবার থেকে কেন্দ্রীয় কমিটিতে থাকবেন ১৯ জন সদস্য। বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের এই পরিবর্তন করে নিয়েছে কোয়াব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা