× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পাওয়েল আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে’

দ্বিতীয় ম্যাচ হারার পর মাহমুদউল্লাহ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৯:২৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে রীতিমত অসহায় আত্মসমর্পণ টাইগারদের। ক্যারিবীয়দের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। এতে ৩৫ রানে হারতে হয় মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর।

টস জিতে আগে ব্যাট করতে নামা উইন্ডিজকে তাদের ১৫তম ওভার পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ। সে সময় ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের রান ছিল ১১৯। এরপর ব্যাট হাতে ধ্বংসলীলা চালান রোভম্যান পাওয়েল। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করে ২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। শেষ ৫ ওভারে স্বগতিকরা স্কোর বোর্ডে তোলে ৭৪ রান।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ জানান, পাওয়েলই ম্যাচটি ছিনিয়ে নিয়ে গেছেন তাদের থেকে। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।’

বোলাররা এদিন নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেনি। ব্যাটিং বিভাগ আরো একবার ব্যর্থ হয়েছে। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট কর‍তে নামা সফরকারী দলকে কখনোই মনে হয়নি এই রান টপকে ম্যাচ জিততে পারার আত্মবিশ্বাস আছে। বরং জয়-পরাজয় ভুলে ২০ ওভার ব্যাট করতে পারাটাই যেন বড় চ্যালেঞ্জ ছিল ব্যাটসম্যানদের।

মাহমুদউল্লাহ দুষলেন পাওয়ার-প্লেতে রান তুলতে না পারার নিয়তিকে। তিনি বলেন ‘১৯০ রান তাড়া করতে গেলে ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার-প্লেতে ৫৫-৬০ রান লাগবে। তাহলে আপনি হয়ত ম্যাচে থাকবেন। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললাম আর রান করেছিলাম ৪৪। ওখানেই আমরা হয়ত পিছিয়ে পড়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা