× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগ শিরোপা সিটির হাতে তুলে দিয়েছে আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ০১:১৮ এএম

লিগ শিরোপা সিটির হাতে তুলে দিয়েছে আর্সেনাল

নটিংহ্যামের বিপক্ষে নামার আগেও শিরোপাতেই চোখ রেখেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। খানিক আগেই সেই স্বপ্ন চূর্ণ হয়ে গিয়েছে দলটির সমর্থকদের। প্রতিপক্ষের ডেরায় ১-০ গোলে হেরে বসেছে মৌসুম জুড়ে দারুণ ফুটবল উপহার দেওয়া আর্সেনাল। আর তাতেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত হয়ে গিয়েছে পেপ গার্দিওলার দলের। এখন অপেক্ষা আর দুটি শিরোপার। তাহলেই ম্যানচেস্টার ইউনাইটেডর পর মৌসুমে ট্রেবল শিরোপা ঘরে উঠবে সিটির।

চলতি মৌসুমের শুরু থেকেই এক বদলে যাওয়া আর্সেনালকে দেখেছে দলটির সমর্থকরা। শিরোপা জয়ের খুব কাছেই চলে গিয়েছিল দলটি। শিরোপা উদযাপনের প্রস্তুতিও চলছিল। কিন্তু নিজেদের ভুলে শেষটা রাঙাতে পারেনি আর্তেতার দল। ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার দলটি হেরে বসেছে নটিংহ্যামের কাছে। তাতেই শেষ শিরোপা স্বপ্ন। 


এদিন ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে বসে আর্সেনাল। ম্যাচের বাদ বাকি সময় চেষ্টা করেও আর সেই গোল শোধ দিতে পারেনি আর্সেনাল। অথচ শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। সঙ্গে প্রত্যাশা করতে হতো সিটির হারের। তবে এসব সমীকরণের মধ্যে দিয়ে যায়নি আর্সেনাল। ম্যাচ হেরে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে শিরোপা।

আর্সেনালের এ হারে গত ছয় বছরে পঞ্চম লিগ শিরোপা উচিয় ধরেছে সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে যে দাপট দেখাতে পারেনি সেরা দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলও। একই সঙ্গে চলতি মৌসুমে ট্রেবল শিরোপা ঘরে তোলার অপেক্ষায় গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপেও ফাইনালে অবস্থান সিটির। যেখানে জয় পেলেই নিশ্চিত হবে ট্রেবল শিরোপা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা