× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সভাপতি দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৭:০৮ পিএম

সভাপতি দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) প্রথম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে সভাপতি পদে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক পদে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ওই প্রস্তাবে সবাই সায় দেওয়ায় নতুন করে নির্বাচনের প্রয়োজন হয়নি।

পুরোনো কমিটিতেও সভাপতি পদে নাঈমুর রহমান দুর্জয় দায়িত্ব পালন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে ছিলেন দেবব্রত পাল। ৪ বছরের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি কবে দেওয়া হবে সেটা নিশ্চিত করা হয়নি।

এবারের বার্ষিক সাধারণ সভায় বাড়ানো হয়েছে কোয়াবের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা। এর আগে ১১জন থাকলেও এবার বাড়িয়ে তা করা হয়েছে ১৭ জন। মূলত জেলা পর্যায়ে কমিটি হওয়ায় সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

কোয়াবের নির্বাচনে উপস্থিত ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের সিনিয়র ক্রিকেটারদের দেখা গিয়েছিল কোয়াবের এজিএমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা