× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টের পারিশ্রমিক বৃদ্ধিতে আইসিসির ভূমিকা চান পন্টিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৩:৪৮ পিএম

টেস্টের পারিশ্রমিক বৃদ্ধিতে আইসিসির ভূমিকা চান পন্টিং

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রমশও জৌলুস হারাচ্ছে টেস্ট ক্রিকেট। তরুণ ক্রিকেটারাও আগ্রহ হারাচ্ছেন এতে। টানা পাঁচদিন ধরে ক্রিকেট খেলে যে পরিমাণ পারিশ্রমিক পান একজন টেস্ট ক্রিকেটার। তার থেকে বহু গুণ বেশি অর্থ আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ম্যাচ থেকেই। এই অবস্থায় তরুণদের টেস্টের প্রতি ঝুঁক কমে যাওয়াতে আইসিসির দায় দেখেন অস্ট্রেলিয়ান সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে টেস্ট ক্রিকেটারদের বেতন বৈষম্য নিরসনে আইসিসির ভূমিকা রাখা উচিত।

এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। আন্তর্জাতিক টেস্টে ১৩ হাজারের বেশি রানের মালিক পন্টিংয়ের মতে এটা হওয়ার কারণ টেস্টে পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়া। তার মতে, ‘আর্থিক কারণেই সেখানকার তরুণরা আন্তর্জাতিক ক্রিকেট না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেয়। ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় ক্যারিবিয়ানদের জাতীয় দলে বেতন প্রদান পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একই অবস্থা।’

তবে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন বলেও উল্লেখ করেন পন্টিং। তার মতে, এই দেশগুলোর ক্রিকেট বোর্ড টেস্টে অংশ নেয়া খেলোয়াড়দের পর্যাপ্ত বেতন দেয়। পন্টিং বলেন, ‘ভারতে আমি যা বুঝতে পেয়েছি তা হল এখানকার তরুণদের বেশিরভাগই ব্যাগি ব্লু ক্যাপ পরতে চায় এবং অস্ট্রেলিয়াতেও একই ব্যাপার প্রযোজ্য।’

‘বিভিন্ন দেশের খেলোয়াড় যারা দেশের হয়ে খেলতে চায়, তাদের আকৃষ্ট করার জন্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটজুড়ে বেতন পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হোক। এটি এমন একটি বিষয় যাকে সাহায্য করার জন্য আইসিসির শীর্ষ পর্যায়ে কথা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য আইসিসির ভেতর আলোচনা চলছে। কাজেই এ ব্যাপারে আইসিসির ভূমিকা রাখা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা