× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদকে নিয়ে নিশ্চুপ নান্নু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১১:৪২ এএম

রিয়াদকে নিয়ে নিশ্চুপ নান্নু

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, বিশ্বকাপ দলে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়ে রাখলেও রিয়াদকে নিয়ে এখনই কোনো কথা বলতে চান না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শুধু তাই নয়, বিশ্বকাপ দল নিয়েও কথা বলতে অনীহা তার। আপাতত সামনের সিরিজগুলোতেই লক্ষ রাখছেন।

আরও পড়ুন : কাউন্টিতে স্বপ্নের অভিষেক বাংলাদেশি আরাফাতের

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দলে জায়গা হারান মাহমুদউল্লাহ রিয়াদ। বলা হয়েছিল ‘বিশ্রামে’ আছেন। আইরিশদের বিপক্ষে ফিরতি সফরেও জায়গা হয়নি। এমনকি ডিপিএলে মোহামেডানের জার্সিতেও বলার মতো কিছু নেই রিয়াদের। তবুও সবার জানতে চাওয়া রিয়াদ থাকবেন কি না।

গতকাল মোহাম্মদপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে রিয়াদের ব্যাপারে প্রশ্ন হলে নান্নু জানান, এই নিয়ে কথা বলতে চান না- ‘আমি এখন এই বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যেহেতু এখন আমরা বিশ্বকাপের দল তৈরি করছি না।’

ব্যাটিং-বোলিংয়ে রিয়াদকে বিশ্বকাপ দলের জন্য কিছুটা উপযুক্ত মনে করেন বিসিবি সভাপতি। ব্যাটিং-বোলিংয়ে ভূমিকা রাখার পাশাপাশি ফিল্ডিংয়েও মনোযোগী হতে হয় ক্রিকেটারদের। সে দিকটায় পিছিয়ে আছেন রিয়াদ। সেই বিষয়ে প্রধান নির্বাচকের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেলেনি কোনো উত্তর। তিনি বলেন, ‘এই সম্বন্ধে আমি এখন কিছু বলতে পারব না।’

তিনি আরও যোগ করেন দলের ফিল্ডিং ভালো হয়েছে। সেই প্রভাব ছিল আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজ জয়ে, ‘এখন আমাদের দলের ফিল্ডিং অনেক ভালো হয়েছে। শেষ আয়ারল্যান্ড সিরিজে দেখবেন, দারুণ কিছু ক্যাচের কারণে আমরা ম্যাচে ফিরে এসেছি। শেষে ম্যাচ জিতেছি। সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।’ বিষয়টি নিয়ে দল চিন্তাভাবনা করছে বলেও জানান, ‘এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই ভাবছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা