× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুম্বাই-বেঙ্গালুরুতে ঝুলে আছে রাজস্থানের প্লে অফ ভাগ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ২০ মে ২০২৩ ১১:৪১ এএম

মুম্বাই-বেঙ্গালুরুতে ঝুলে আছে রাজস্থানের প্লে অফ ভাগ্য

প্লে অফের সমীকরণে টিকে থাকতে শেষ ম্যাচ জিততেই হতো রাজস্থান র‌য়্যালসকে। পাঞ্জাব কিংসেরও সমীকরণ ছিল একই। শুক্রবার দুই দলের লড়াইয়ে সেই রেস থেকে ছিটকে গেছে পাঞ্জাব। অন্যদিকে ৪ উইকেটের জয়ে প্লে অফের দৌড়ে এখন টিকে আছে রাজস্থান। তবে শেষ দুই ম্যাচে তাদের তাকিয়ে থাকতে হবে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। যেখানে দুই দলের কোনো এক দল জয় পেলেই কপাল পুড়বে রাজস্থানের।

চলতি আইপিএলে প্লে অফের আগে নিজেদের সব শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে দুই বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রাজস্থান। তাতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রাজস্থানের অবস্থান পঞ্চম। এক ম্যাচ কম খেলা মুম্বাইকে টপকে গেছে তারা। এখন প্লে-অফের জন্য সেরা চারে ঢুকতে ভাগ্যের সহায়তা লাগবে গতবারের ফাইনালিস্টদের।

মুম্বাইয়ের শেষ ম্যাচ আগামীকাল বিকেল ৪টায়। যেখানে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এ ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির। সেই সঙ্গে রান রেট বাড়িয়ে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে তাদের। তা না হলে অন্য ম্যাচে জয় পেলে রান রেটে এগিয়ে থাকায় প্লে অফে উঠে যাবে বেঙ্গালুরু। তবে এই দুই দল তাদের শেষ ম্যাচে হারলে সুযোগ থাকবে রাজস্থানের। সে ক্ষেত্রে বেঙ্গালুরুকে হারতে হবে কমপক্ষে ৬ রানের ব্যবধানে।

ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স। ১৩ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১৮। তবে তালিকার ২ নম্বরে থাকলেও ঝুঁকি আছে চেন্নাইয়ের। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। শেষ ম্যাচ জয় পেতে হবে তাদেরও। নয়তো হারতে হবে বেঙ্গালুরু কিংবা মুম্বাইয়ের যে কাউকে। তবেই প্লে অফ নিশ্চিত হবে দলটির।

আইপিএলে প্লে অফের দৌড়ে আছে যারা

দল                                        ম্যাচ                          পয়েন্ট

গুজরাট টাইটান্স                        ১৩                                ১৮

চেন্নাই সুপার কিংস                    ১৩                                ১৫

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস               ১৩                             ১৫

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু     ১৩                              ১৪

রাজস্থান রয়্যালস                      ১৪                            ১৪

মুম্বাই ইন্ডিয়ান্স                          ১৩                           ১৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা