× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিরোধ্য সেভিয়ার সামনে রোমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৫:২৫ পিএম

অপ্রতিরোধ্য সেভিয়ার সামনে রোমা

ইউরোপা লিগকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে সেভিয়া। বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে এ নিয়ে সপ্তমবার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে আরেক সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয় না পেলেও প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে রোমা।

ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে তুরিনে পিছিয়ে পড়েও নব্বই মিনিটের গোলে ১-১ সমতা টেনেছিল জুভেন্টাস। এবার সেভিয়ার মাঠে তৈরি হয় উল্টো দৃশ্যের। ম্যাচের ৬৫ মিনিটে জুভেন্টাস শুরুতে এগিয়ে গেলেও এর পরপরই খেলায় ফিরে সেভিয়া। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় নব্বই মিনিটের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে সেভিয়াকে ম্যাচের দ্বিতীয় গোল এনে দেন এরিক লামেলা। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে ৬ বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা। 

একই সময়ে হওয়া লেভারকুসেন-রোমা ম্যাচে অবশ্য কোনো নাটকীয়তাই ছিল না। লেভারকুসেনকে রুখে দেওয়াতেই বেশি মনোযোগী ছিল রোমা। আর সেই কাজটিই মন দিয়ে করেছে মরিনিওর দল। প্রথম লেগে এগিয়ে থাকায় আক্রমণে জুড় না দিয়ে রক্ষণ সামলিয়ে লেটার মার্ক তুলেছে রোমা। লেভারকুসেনের মোট ২৩টি শট সামাল দিয়েছে দলটি। তাতে গোল শূন্যে শেষ হয় ম্যাচ। সেই সঙ্গে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠে রোমা। আগামী ৩১ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে দুই দলের ফাইনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা