× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে রিয়ালকে চায় না ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ২২:০৭ পিএম

ফাইনালে রিয়ালকে চায় না ইন্টার

ইন্টার মিলানকে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান হ্যাভিয়ের জেনেত্তি। দীর্ঘ ১৩ বছর পর ইন্টার যখন ফাইনালে উঠল তখন জেনেত্তি আছেন ক্লাবের সহ-সভাপতি হিসেবে। ফাইনাল নিশ্চিতের পর জেনেত্তির চোখেমুখে ছিল তাই উচ্ছ্বাস। শিরোপা ঘরে তোলার মিশনে এই ইন্টার কিংবদন্তি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চান না।

এসি মিলানকে হারানোর পর হ্যাভিয়ের জেনেত্তি বলেন, ‘আমরা আসলে রিয়াল মাদ্রিদকে এড়াতে চাই। কারণ, এই টুর্নামেন্টটা যেন ওদের জন্যই বানানো।’ যদি রিয়ালের মুখোমুখি হতে হয় তবুও ভয় নেই তার মনে, ‘চ্যাম্পিয়ন হতে হলে তো বড় দলকে হারাতেই হবে।’

সহ-সভাপতি জেনেত্তি রিয়ালকে এড়াতে চাইলেও কোচ সিমোন ইনজাঘির অবশ্য ওইদিকে নজর নেই। তিনি অপেক্ষায় থাকতে চান, ‘রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ইউরোপের সেরা দুটি দল। আমরা দুই দলের সামর্থ্যই জানি, ওদের সেমিফাইনালের প্রথম লেগটাও সমতায় শেষ হয়েছে। আমি খুব আগ্রহ নিয়েই ফিরতি লেগটা দেখব। দেখা যাক প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা