× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিভিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের খেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ০০:০১ এএম

আপডেট : ১৭ মে ২০২৩ ০০:০১ এএম

টিভিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের খেলা

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা হয়নি জিম্বাবুয়ের। খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। ওই টুর্নামেন্টের আগে দলকে প্রস্তুত করতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছে জিম্বাবুয়ে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তাদের বিপক্ষে। ওই সিরিজ বিশ্বব্যাপী সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ জন্য ইতোমধ্যেই বিক্রি করেছে টিভি স্বত্ব।

সাধারণত ‘এ’ দলের খেলাগুলো সম্প্রচারে আগ্রহী থাকে না দেশগুলো। ওই ধারণা থেকে বের হয়েছে জিম্বাবুয়ে। জাতীয় দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ‘এ’ দলের সিরিজ সম্প্রচার করবে তারা।  বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তাদের মতে সিদ্ধান্তটি ‘ঐতিহাসিক’। 

সিদ্ধান্তটি নিতে পেরে উচ্ছ্বাসের কমতি নেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডেও। বোর্ড কর্মকর্তা গিভমোর ম্যাকোনি বলেন, ‘আন্তর্জাতিক সিরিজের মতো টিভি-ডিজিটাল সবধরনের প্ল্যাটফর্মে আমরা খেলা সম্প্রচার করব। জিম্বাবুয়ের মাটিতে ক্রিকেট আসার পর প্রথমবারের মতো এই ধরনের সিদ্ধান্ত হলো।’ 

‘এ’ দলের এই সিরিজ টিভিতে সম্প্রচারের ফল কী রকম হতে পারে সেটাও ধারণা করে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দেশটিতে ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখবে বলেও তার ধারণা, ‘পাকিস্তানি দলটির বিপক্ষে খেলা টিভিতে দেখানো আমাদের ক্রিকেটকে অনেক এগিয়ে নিবে। এ জন্য বাণিজ্যিক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে অবশ্যই ধন্যবাদ।’

আগামী ১৭, ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ মে হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে জিম্বাবুয়ে ‘এ’ দল। নামে ‘এ’ দল হলেও পাকিস্তানি দলটির বিপক্ষে এক রকম মূল দল নিয়েই খেলছে স্বাগতিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা