× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ডেন শু জয়ের দৌড়ে এগিয়ে হালান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২৩:১৬ পিএম

 গোল্ডেন শু জয়ের দৌড়ে এগিয়ে হালান্ড

চলতি মৌসুমে এখন পর্যন্ত যা করেছেন আর্লিং হালান্ড; তাতে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া যায়। তবে হালান্ড ছাড়াও এ পুরস্কারের দাবিদার আরও কজন ফুটবলার। মৌসুম শেষে এ পুরস্কারটি উঁচিয়ে ধরতে চান তারাও।

আরও পড়ুন : নারীদের ডিপিএলে নেই শেখ রাসেল-অ্যাজাক্স, হতাশ রুমানা-জাহানারা

তবে চাইলেই তো আর হচ্ছে না। পরিসংখ্যানও কথা বলা চাই পক্ষে। সে হিসাবে সবার থেকে ঢের এগিয়ে হালান্ড। তবে এই পুরস্কারটি সর্বাধিক ৬ বার নিজের নামের পাশে রেখেছেন বার্সার সাবেক তারকা লিওনেল মেসি।

মূলত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার হাতেই উঠে পুরস্কারটি, যা চালু হয় ১৯৬৭–৬৮ মৌসুম থেকে। পরবর্তী সময়ে ১৯৯৭ সাল থেকে পয়েন্টের ভিত্তিতে লিগের মানও ঠিক করে দেওয়া হয়।

যেখানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ যেমন প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্রতি গোলের জন্য ২ পয়েন্ট দেওয়া হয়। বাকি লিগগুলোতে গোলপ্রতি দেওয়া হয় ১.৫ পয়েন্ট। আর এখানেই সবার ওপরে আছেন ম্যানসিটি তারকা হালান্ড।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হালান্ডের গোলসংখ্যা রেকর্ড ৩৬। সে হিসাবে তার বর্তমান পয়েন্ট ৭২। তবে হাতে এখনও তিন ম্যাচ বাকি থাকায় তা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তার।

অন্যদিকে গোল্ডেন শু জয়ের রেসে থাকা হালান্ডের পরবর্তী পজিশনে আছেন কিলিয়ান এমবাপে। মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৬টি গোল করেছেন তিনি। তার পয়েন্ট ৫২।

এরপর অবস্থান করছেন মৌসুমে এখন পর্যন্ত ২৫ গোল করা লিঁও তারকা আলেক্সান্দার লাকাজেত্তে। তার পয়েন্ট ৫০। লিগ ওয়ানে সেরা গোলদাতার পুরস্কার জয়ের জন্য দুজনেই লড়ছেন সমানতালে।

মৌসুমে এখন পর্যন্ত ২৩ গোল দিয়ে পরের অবস্থানে রয়েছেন নাপোলিকে ৩৩ বছর পর শিরোপা জেতানো ভিক্টর ওসিমেন। তার পয়েন্ট ৪৬।

বার্সা তারকা লেভান্ডোভস্কির অবস্থান তার পর। লেভার গোলসংখ্যা ২১। তবে সবার থেকে হালান্ড অনেক দূরে থাকায় গোল্ডেন শু জেতা তার একরকম নিশ্চিতই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা