× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের ডিপিএলে নেই শেখ রাসেল-অ্যাজাক্স, হতাশ রুমানা-জাহানারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২২:৪৪ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২২:৪৯ পিএম

নারীদের ডিপিএলে নেই শেখ রাসেল-অ্যাজাক্স, হতাশ রুমানা-জাহানারা

বহু প্রতীক্ষার পর চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ। উৎসবমুখর পরিবেশে আজ শেষ হয়েছে টুর্নামেন্টের দল-বদল। উৎসবমুখর পরিবেশ থাকলেও মন খারাপ ছিল জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদের মতো সিনিয়র ক্রিকেটারদের। কারণ, ১১ দলের এই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শেখ রাসেল ও অ্যাজাক্স।

আরও পড়ুন : প্রথম দিনটা অস্বস্তিতে কাটল বাংলাদেশের

কিছুদিন আগে শেখ রাসেল সরে যাওয়ার বিষয়টি বিসিবিকে নিশ্চিত করে। সোমবার হুট করেই দল না গড়ার সিদ্ধান্ত নেয় অ্যাজাক্স। দুই দল সরে যাওয়ায় কিছু ক্রিকেটার এবার দলহীন হয়ে পড়েছেন।

এই ব্যাপারে হতাশা প্রকাশ করে রুমানা আহমেদ বলেন, ‘প্রিমিয়ার লিগে অ্যাজাক্স আর শেখ রাসেল হঠাৎ করে বলে দিয়েছে তারা দল করছে না। এটা অনেক খারাপ লাগতেছে।’ 

আবাহনীতে যোগ দেওয়া জাহানারা আলমও হতাশা প্রকাশ করেন। নারী ক্রিকেটের জন্য এটা খারাপ খবর বলেও উল্লেখ করেন, ‘দুইটা দল খেলতে আসছে না। এটা খারাপ একটা বিষয় নারী ক্রিকেটের জন্য।’ সুযোগ থাকায় অ্যাজাক্স দলে থাকা দুই ক্রিকেটারকে দলে নিয়েছেন জাহানারা। তাদের নাম অবশ্য প্রকাশ করেননি এই সিনিয়র ক্রিকেটার। বিষয়টি নিয়ে এই পেসার বলেন, ‘গতকাল অ্যাজাক্স নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে আমি দলে নিয়েছি। আমার খারাপ লাগার বিষয়, অনেক খেলোয়াড় বাইরে থেকে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা