× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের চোটে আর্চার, লম্বা বিরতির পর ফিরলেন বেয়ারস্টো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২০:৫৪ পিএম

ফের চোটে আর্চার, লম্বা বিরতির পর ফিরলেন বেয়ারস্টো

চোট সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ছে না জফরা আর্চারের। জাতীয় দলের খেলাসহ গত ২০২২ আইপিএলটাও মিস করতে হয়েছিল চোটের কারণে। তবে এ বছরের শুরুতেই ফিরেছিলেন তিনি। খেলছিলেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তবে পেরে উঠলেন না। ফের চোটে ছিটকে যেতে হল তাকে। আর সে কারণেই বাদ পড়েছেন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দল থেকে। তবে তার চোটে পড়ার দিন জনি বেয়ারস্টোকে ফিরিয়েছে ইংল্যান্ড।

২২ গজে ২০২২ সালটা স্বপ্নের মতো এক সময় পার করছিলেন জনি বেয়ারস্টো। সেই তিনি থেমেছিলেন নিজের ভুলে। গত ২০২২ সালের আগস্টে গলফ খেলতে গিয়ে পা ভেঙে যায় তার। এরপর দীর্ঘ সময় পর অবশেষে জাতীয় দলের জার্সিতে ডাক পেয়েছেন তিনি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে জায়গা হয়েছে তার। তার মতো লম্বা সময় পর টেস্ট দলে জায়গা হয়েছে পেসার ক্রিস উকসেরও। তবে এসব ছাপিয়ে এখন আর্চারকে নিয়েই বেশি ভাবনায় ইসিবি কর্তারা।

আর্চারের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি, ‘সাম্প্রতিক স্ক্যানে দেখা গেছে, ডান কনুইয়ে আবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে আর্চারের। ফলে গ্রীষ্মের বাকি সময় তাকে পাওয়া যাবে না। এই মুহূর্তে ইংল্যান্ড ও সাসেক্সের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন তিনি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, ক্রিস উকস ও মার্ক উড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা