× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহালের স্যুটকেসকাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ২১:১৫ পিএম

চাহালের স্যুটকেসকাণ্ড

যুজবেন্দ্র চাহালের লম্বা-চওড়া হাসির সময় বটে! আইপিএলে বল হাতে ইতিহাস গড়েছেন দুদিন আগে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডে ছাড়িয়ে গেছেন ডোয়াইন ব্রাভোকে। মাঠে বল হাতে প্রতিপক্ষকে ধসিয়ে যেমন উল্লাসে মাতেন, তেমনি মাঠের বাইরেও সতীর্থদের হাসির খোরাক জোগান রাজস্থান রয়্যালসের এই স্পিনার।

আরও পড়ুন - ধোনির শেষের শুরুর বার্তা!

সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় সহায়তা করেছিলেন যুবি। এরপর হোটেলে ফেরার পথে বিমানবন্দরে তারকা লেগ স্পিনার করে বসেন স্যুটকেসকাণ্ড। ‘স্যুটকেস ট্যাক্সি’-তে চেপে যাচ্ছিলেন চাহাল, তাকে পেছন থেকে ঠেলছিলেন জো রুট। কিন্তু ঝামেলা সেখানে না। সমস্যা হচ্ছে চাহালের স্যুটকেসে বানানো গাড়ি দুর্ঘটনাও ঘটিয়েছে।

চাহালের গাড়ি সরাসরি গিয়ে ধাক্কা মারে লবি ধরে হেঁটে যাওয়া দুই রাজস্থান তারকাকে। তারকা লেগির এমন হাস্যকর কাণ্ডে মজা পেয়েছে তার দল রাজস্থানও। ভিডিও প্রকাশ করে দর্শকদের সঙ্গে মজাও ভাগাভাগি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা