× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ছাড়িয়ে এখন বিদেশে জেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৫:২৭ পিএম

দেশ ছাড়িয়ে এখন বিদেশে জেসি

দেশের নারী আম্পায়ারদের অগ্রদূত সাথিরা জাকির জেসি। ক্রিকেট ক্যারিয়ার শেষে মনোনিবেশ করেছেন আম্পায়ারিংয়ে। দেশের ক্রিকেটে নারীদের ম্যাচে আম্পায়ার হিসেবে নিয়মিত মুখ জেসি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে আম্পায়ারিং করবেন। সেটাও বহুজাতিক টুর্নামেন্টে। নারী ইমার্জিং টিম এশিয়া কাপে।

আগামী ১২ থেকে ২১ জুন হংকংয়ে বসবে নারী ইমার্জিং কাপের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। বিষয়টি জানিয়ে ইতোমধ্যেই জেসিকে চিঠি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পুরুষ ও নারীদের ম্যাচ পরিচালনা করা জেসির জন্য আম্পায়ারিংয়ের জন্য বিদেশ সফর নতুন কিছু নয়। এর আগে চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের স্থানীয় একটি টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছিলেন। এটাই ছিল আম্পায়ার জেসির প্রথম বিদেশ সফর।

দেশের বাইরে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে বেশ খুশি জেসি। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় জেসি বলেন, ‘শুরু থেকে ইচ্ছা ছিল বড় টুর্নামেন্টে আম্পায়ারিং করা। সেই সুযোগ পেয়ে অনেক খুশি। আশা করি ভালো করতে পারব। সেখানে অনেক চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জটা নিতে পারলে অবশ্যই অনেক ভালো লাগবে।’

এসিসির সঙ্গে ঈদের পর থেকেই এই নিয়ে আলোচনা চলছিল বলে জানান জেসি। তিনি বলেন, ‘ঈদের পর থেকেই এসিসির সঙ্গে আলোচনা চলছিল। শনিবার এসিসি আমাকে নিশ্চিত করে।’

হংকংয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আট দল অংশ নেবে। দলগুলো হলোÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা