× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে খোলামেলা জর্জিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২১:৩৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২২:৩৬ পিএম

সৌদিতে খোলামেলা জর্জিনা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বরং হাত ধরাধরি করে একসঙ্গে হাঁটে। ইউরোপের জীবন ছেড়ে সৌদিতে এলেও বিতর্ক ঠিক তাকে খুঁজে নিয়েছে।

এবারের বিতর্কের কারণ অবশ্য তিনি নিজে নন। তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনিতে হাজির হয়েছেন তিনি। তাই নিয়েই সৌদির পোশাক আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি সুইমিং পুলের ধারে নীল বিকিনি পরে বিভিন্ন পোজে দেখা গেছে জর্জিনাকে। চোখে ছিল সানগ্লাস। কিন্তু সৌদির নিয়ম অনুযায়ী শরীর দেখানো বা আংশিক নগ্ন পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিষিদ্ধ। অথচ জর্জিনা স্পষ্টতই এই নিয়ম মানেননি।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি আকাশেরই নিজস্ব রঙ রয়েছে।’ যাতে ৫০ লাখের বেশি মানুষ লাইক দিয়েছেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অনেকেই। যেখানে বলা হচ্ছে, পোশাক আইন ভঙ্গ করেছেন জর্জিনা। এখন দেখার বিষয়, এ বিষয়ে কতটা কঠোর আচরণ করে সৌদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা