× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয়ের পর তামিমেরও বিদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৮:৩১ পিএম

হৃদয়ের পর তামিমেরও বিদায়

নিয়মিত বিরতিতে উইকেট খোয়াচ্ছে বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে উঠছে বটে, কিন্তু তা বড় করা যাচ্ছে না কোনোভাবেই। লিটনের বিদায়ের পর থিতু হওয়ার আগেই ফেরেন তাওহীদ হৃদয়। এরপর এবার ফিরলেন ফিফটি করা তামিম ইকবালও। তাতে বাংলাদেশ খানিকটা বিপাকেই পড়ে গেল বৈকি!

শেষ কিছু দিনে হৃদয়ের ব্যাট হেসেছে ভালোভাবেই, চলতি সিরিজেও হেসেছে। তবে হাসেনি আজ। জর্জ ডকরেলের বলে বোল্ড হয়েছেন তিনি। ফিরেছেন ১৬ বলে ১৩ রান করে।

তার বিদায়ের কিছু পর তামিমও পথ ধরেন প্যাভিলিয়নের। তিনিও শিকার সেই ডকরেলেরই। তার টসড আপ ডেলিভারিটায় গতিই ছিল না তেমন। তামিম তাও বেরিয়ে এসেছেন উইকেট ছেড়ে। ব্যাটে-বলে করতে পারেননি, তার ব্যাটের কোণায় লেগে বলটা চলে যায় শর্ট থার্ড ম্যানে থাকা ক্রেইগ ইয়াংয়ের হাতে।

৯ ইনিংস পর তামিমের পঞ্চাশ পেরোনো ইনিংসটার ইতি ঘটে ৬৯ রানে। বাংলাদেশ তাদের পঞ্চম উইকেট খোয়ায় ১৮৬ রানে। দলের ৩০০ পেরোনো পুঁজির সম্ভাবনায় বড় একটা ধাক্কাও এল তাতে বৈকি!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা