× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইকেট ছুড়ে দিয়ে ফিরলেন লিটনও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৮:১৫ পিএম

উইকেট ছুড়ে দিয়ে ফিরলেন লিটনও

নাজমুল হোসেন শান্ত উইকেটে থিতু হয়ে উইকেট ছুড়ে দিয়ে ফিরেছিলেন। একই পথে হাঁটলেন লিটন দাসও। দারুণ সব স্ট্রোকের পসরা সাজিয়ে বসেছিলেন, উইকেটে থিতু হয়েছেন মনে হচ্ছিল যখন, ঠিক তখনই ছন্দপতন। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে ক্যাচ তুলে ফিরলেন প্যাভিলিয়নে।

সবশেষ সিরিজটা ভালোই কেটেছিল তার। পেয়েছিলেন দুটো ফিফটি। তবে চলতি সিরিজে তার ব্যাট হাসেনি মোটেও। প্রথম ম্যাচে ফিরেছিলেন রানের খাতা খোলার আগে। দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলেছিলেন, দারুণ সব শটও খেলছিলেন, সেদিনও তিনি ফিরেছিলেন উইকেট ছুড়ে দিয়ে; আজও একই ঢঙে শেষ হলো তার ইনিংসটা, উইকেটটা ম্যাকব্রাইনকে উপহার দিয়ে।

শেষ কয়েক ওভারে ডট বল হচ্ছিল, তাতে চাপটাও বাড়ছিল পাল্লা দিয়ে। সে চাপটা সরাতে লিটন বেছে নেন ম্যাকব্রাইনকে। 

ফাঁদটাও পাতা ছিল। মিড অনে মার্ক অ্যাডায়ারকে তুলে রাখা হয়েছিল। চ্যালেঞ্জটা ছিল এমন, পারলে মেরে দেখাও? সে চ্যালেঞ্জটা নিতে গিয়েই বিপদ ডেকে আনলেন লিটন। 

মিড অনে অ্যাডায়ারকে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ৩৯ বলে ৩৫ রানে ইতি ঘটল তার ইনিংসের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা