× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেক রাঙানো হলো না রনির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৬:৫২ পিএম

অভিষেক রাঙানো হলো না রনির

তৃতীয় ওয়ানডেতে দুই অভিষিক্ত খেলোয়াড়কে নিয়ে নেমেছিল বাংলাদেশ- রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শুরুতেই আলো কেড়ে নেওয়ার সুযোগ ছিল রনির। তামিম ইকবালের সঙ্গে নেমেছিলেন ইনিংসের গোড়াপত্তনে। তবে আলো ছড়াতে পারেননি রনি, ফিরেছেন দুই অঙ্কে পৌঁছানোর আগেই।

ম্যাচের শুরুতেই পিচ রিপোর্টে বলা হচ্ছিল, দ্বিতীয় ওয়ানডে থেকে এই ওয়ানডেতে উইকেটটা আরও ভালো, ব্যাটিংয়ের জন্য বেশি উপযোগী। সেখানেই কি-না শুরু থেকেই ধুঁকছিলেন রনি। অস্বস্তিটা ছিল স্পষ্ট। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম রানটা পেতে খেলে ফেলেছিলেন ১৩ বল। 

ইনিংসের চতুর্থ ওভারে মার্ক অ্যাডায়ারকে কভারের ওপর দিয়ে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন। এরপরের বলেই ইতি ঘটল তার ইনিংসের। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৪ বলে ৪ রান করে ইতি ঘটে তার অভিষেক ইনিংসের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা