× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে তিন বদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৬:৫১ পিএম

শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে তিন বদল

আইসিসি বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি আয়ারল্যান্ড ও বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশ এগিয়ে ১-০ ব্যবধানে, আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল, আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এই ম্যাচে বাংলাদেশ নেমেছে তিন পরিবর্তন নিয়ে। সাকিব আল হাসান চোটের কারণে ছিটকে গেছেন, এ ছাড়া আছে আরও দুই পরিবর্তন। শরিফুল ইসলাম আর তাইজুল ইসলামকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রনি তালুকদার। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে মৃত্যুঞ্জয় ও রনির।

দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান তার ডান হাতের তর্জনিতে চোট পান। এরপর গতকাল আসে তার ছিটকে যাওয়ার খবর। চোট থেকে সেরে উঠতে তার চাই কমপক্ষে ৪ সপ্তাহ। শেষ ওয়ানডেতে যে তার খেলা হচ্ছে না, তা নিশ্চিত ছিল।

আয়ারল্যান্ড একাদশ :
স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কারটিস ক্যামফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ক্রেইগ ইয়ং, জশ লিটল

বাংলাদেশ একাদশ : 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম 
(উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা