× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুশয্যায় বাংলাদেশের সাবেক কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৩:১৭ পিএম

মৃত্যুশয্যায় বাংলাদেশের সাবেক কোচ

বাংলাদেশের একসময়ের বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ক্যান্সারে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের একটি হাসপাতালে তার ক‍্যান্সারের চিকিৎসা চলছে। জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার টুইটারে বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে রয়েছে। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। সবাই তার জন্য প্রার্থনা করুন।’

দেশটির সাবেক শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোল্টার্ট লিখেছেন, ‘আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক খুবই অসুস্থ এবং তার এখন আমাদের প্রার্থনা প্রয়োজন। অনুগ্রহ করে আমরা সবাই তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলারদের একজন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে তার উইকেট সংখ্যা ২১৬টি। জিম্বাবুয়ের হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে ১৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৩৯ টি। পরে ক্রিকেটকে বিদায় বলার পর কোচিং করিয়েছেন বাংলাদেশকে। ২০১৪ থেকে ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ ছিলেন হিথ। পরে জিম্বাবুয়ের কোচিংয়ে যুক্ত হন তিনি। তবে আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা