× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তান সিরিজ মিসের শঙ্কায় সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১১:৪৫ এএম

আফগানিস্তান সিরিজ মিসের শঙ্কায় সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলের তর্জনীর চোটে পড়েছেন সাকিব আল হাসান। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান। সেই চোটেই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না তার। শুধু তাই নয়, এই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩তম ওভারে কাভারে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন সাকিব। মেহেদি হাসান মিরাজের বলে কাভারে দাঁড়ানো সাকিবের হাতে ক্যাচ তুলে দেন জর্জ ডকরেল। ওই ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েন সাকিব।

ওই চোটের কারণ চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'সাকিবের ডান হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে।'

৪ থেকে ৬ সপ্তাহ সময়সীমার কারণে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জুনের দ্বিতীয় সপ্তাহে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টের পর ঈদের বিরতি থাকবে সিরিজে। ঈদের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আফগানিস্তানের বিপক্ষে সাকিব না থাকলে টেস্ট এবং টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা