× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসেনসিওর গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১০:৩৬ এএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১০:৩৬ এএম

আসেনসিওর গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

লা লিগায় শিরোপা নির্ধারণ হয়ে গিয়েছে। কাজেই এখানে অপচয় করার কোনো মানেই হয় না। যা করার করতে হবে ইউরোপ সেরার মঞ্চে। শক্তি জমিয়ে না রেখে উপায় কি। সে পথেই হেঁটেছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। নিয়মিত খেলোয়াড়দের অনেকেই ছিলেন বিশ্রামে। তার জন্য অবশ্য জয় থেমে থাকেনি রিয়ালের। কষ্ট করে হলেও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা। শনিবার সান্তিয়াগো বার্নাবেউয়ে ১-০ গোলে দলটি হারিয়েছে গেটাফেকে। দলের হয়ে একমাত্র গোলটি এসেছে আসছে মৌসুমে অনিশ্চিত মার্কো আসেনসিও।

এদিন করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দেন আনচেলত্তি। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচ, টনি ক্রুস ও আন্টোনিও রুডিগার। কাজেই রিয়ালের মাঠে খেলা হলেও শক্তিমত্তা দেখাতে পেরেছে গেটাফে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের উদ্দেশ্যে শট নেয় থিবু কোর্তোয়া। এরপর আক্রমণেও গিয়েছে বারবার। তাতে রিয়ালের রক্ষণ কেঁপে উঠলেও গোল পায়নি গেটাফে। রিয়ালও আক্রমণে গিয়েছে কিন্তু জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে জালের দেখা পায় রিয়াল। দলের হয়ে একমাত্র গোলটি করেন আসেনসিও। এই গোলের ৪ মিনিট পর অবশ্য ভিনিও জাল ছুঁইয়েছিলেন। কিন্তু তার উল্লাস থামিয়েছে রেফারির অফসাইডের সিদ্ধান্ত। এরপর চেষ্টা চালিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি গেটাফে। এদিন তুলনামূলক দুর্বল দল নিয়ে খেললেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়ালই। ম্যাচের ৭৭ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য শট নিয়েছে মোট ৮টি। 

এ জয়ে ৩৪ ম‍্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। ৩৩ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা। সমান ম‍্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা