× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'আমি সব সময় ওপরের দিকে ব্যাটিং পছন্দ করি'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১০:৩৫ এএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১০:৪০ এএম

'আমি সব সময় ওপরের দিকে ব্যাটিং পছন্দ করি'

মিরপুরে ‘অলিখিত’ ফাইনাল। জিতলেই শিরোপা নিশ্চিত। এমন সমীকরণে মাঠে নামে আবাহনী ও শেখ জামাল। আবাহনী ওই লড়াইয়ে জিতে ঘরে ফেরায় শিরোপা। দলকে শিরোপা জেতাতে ভূমিকা রেখে খুশি আফিফ হোসেন। শিরোপা নিশ্চিতের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন। হয়েছেন টুর্নামেন্টের দশম সর্বোচ্চ রান সংগ্রাহক। দলের শিরোপা জয়ে বড্ড খুশি জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ।

আরও পড়ুন : শান্তকে নিয়ে তারা

জাতীয় দল থেকে বাদ পড়ে আফিফের সামনে লক্ষ্য ঘরোয়া লিগে পারফর্ম করা। সেই কাজটা ঠিকঠাকই করেছেন। পরিসংখ্যানও অবশ্য তার পক্ষে কথা বলে। ১৩ ইনিংসে ৫৫ গড়ে তার ব্যাটে এসেছে ৫৫০ রান। টুর্নামেন্টের দশম সর্বোচ্চ রান সংগ্রাহক। শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে আফিফ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে সবারই ভালো লাগে। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার।’

অন্যদের মতো দুই ওপেনারের প্রতি মুগ্ধ আফিফও। তাদের সহজ হয়েছে আবাহনীর শিরোপা জয়ও। তিনি বলেন, ‘আমাদের ওপেনার দুইজন পুরো টুর্নামেন্টে ভালো শুরু এনে দিয়েছে। যে কারণে আমাদের কাজ সহজ হয়েছে। মিডল অর্ডারে আমাদের মোটামুটি সব ব্যাট্যারই ছন্দে ছিল। সে জন্য শিরোপা জয় সম্ভব হয়েছে।’

দলের শিরোপা জয়ে নিজের অবদান নিয়েও খুশি, ‘দল চ্যাম্পিয়ন হয়েছে। আমার অবদান ছিল। অবশ্যই খুশি।’ টুর্নামেন্টে তার ভালো ব্যাটিংয়ের কারণ ওপরের দিকে তার ব্যাটিং করা। সব সময়ই তার পছন্দ ওপরে ব্যাটিং করা। শিরোপা জয়ের পর সেটা আরও একবার মনে করিয়ে দেন আফিফ, ‘আমি সব সময় ওপরে ব্যাটিং করতে পছন্দ করি।’

জাতীয় দল থেকে বাদ পড়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো আলোচনা হয়নি আফিফের। এই নিয়ে তার ভাষ্য, ‘এমন কোনো বার্তা বা কারও সঙ্গে কোনো কথা হয়নি। আমি ওখান থেকে (জাতীয় দল) সরাসরি এখানে যোগ দিয়েছে ও খেলেছি।’ জাতীয় দল নিয়ে আপাতত ভাবনা নেই তার নিজের মধ্যেও, ‘আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। এখানে খেলাগুলোতে আমি লক্ষ রাখছি। সামনে যে খেলাগুলো আছে সেগুলোয় লক্ষ রাখব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা