× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনজুরিতে সাকিব, খেলবেন না শেষ ওয়ানডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ০০:২৩ এএম

আপডেট : ১৪ মে ২০২৩ ০০:৩২ এএম

ইনজুরিতে সাকিব, খেলবেন না শেষ ওয়ানডে

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের তর্জনী আঙুলের চোটে পড়েছেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হবে না তার। শুধু তাই নয়, সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে। বিষয়টি জানিয়ে বার্তা দিয়েছে বিসিবি। 

শুক্রবার (১৩ মে) চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের ইনিংসে চোটে পড়েন সাকিব। ঘটনাটি ছিল ৪৩ তম ইনিংসের তৃতীয় বলের। মেহেদি হাসান মিরাজের বলে কাভারে থাকা সাকিবের হাতে ক্যাচ তুলে দেন আইরিশ ব্যাটার জর্জ ডকরেল। ওই বল তালুবন্দি করতে ব্যর্থ হন সাকিব। ক্যাচ মিসের পর তাকে ব্যথায় কাতরাতে দেখা যায়। তখনও ধারণা করা সম্ভব হয়নি ইনজুরিতে পড়েছেন সাকিব।

ওই ইনজুরি নিয়ে ব্যাট হাতেও মাঠে নামেন সাকিব। শুধু নামেননি, দলের বিপদের সময় নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৪৭ বলে ৬১ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে আউট হন সাকিব। ইনজুরি নিয়ে ব্যাটিং করলেও ব্যথা না কমায় তৃতীয় ওয়ানডেতে খেলবেন না তিনি।

এরপরেই তার এক্স-রে করানো হয়। সেখানেই জানা যায় আঙুলে চিড় ধরেছে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। এই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্টে সাকিবের খেলা হবে না। সূচি প্রকাশ না করলেও জুনের দ্বিতীয় সপ্তাহে এই টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা