× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফের প্রাথমিক দলে এলিটা কিংসলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২০:২৬ পিএম

সাফের প্রাথমিক দলে এলিটা কিংসলে

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ক্যাম্প করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৪ জুন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এ জন্য ৩৫ জনের প্রাথমিক দল দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

আরও পড়ুন - শাকিরাকে নিয়ে গুঞ্জন

প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ দেখে কোচ মাত্র দুজন নতুন খেলোয়াড় দলে ডেকেছেন। এই প্রথম জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পের দলে জায়গা করে নিয়েছেন লিগের নবাগত দল ফর্টিস এফসির ফরওয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।

তবে দলে জায়গা ফিরে পেয়েছেন ইয়াসিন আরাফাত, মোহাম্মদ হৃদয়, মেহেদি হাসান রয়েল, মেহেদী হাসান মিঠু, ঈশা ফয়সাল ও আবু সাঈদ। প্রথমবারের মতো সাফের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে।

সিলেটে গত মার্চে সেশেলসের বিপক্ষে সিরিজ খেলা দলের ২৭ জনের সবাই রয়েছেন এ স্কোয়াডে। আজ বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ৩৫ জন ফুটবলারের নাম জানিয়েছে বাফুফে। 

সাফের কাছে ৩৫ জনের নাম পাঠানো হয়েছে। ১৫ মের মধ্যে এ দল দেওয়ার বাধ্যবাধকতা ছিল। এ দল থেকে ৮ জন বাদ পড়বেন। তবে ক্যাম্প বাকি ২৭ না ৩৫ জন নিয়েই হবে সেটা এখনো চূড়ান্ত করেনি বাফুফে। প্রস্তুতি ক্যাম্প হবে বসুন্ধরা কিংসের মাঠে। তবে সাফে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব সামলাবেন এবার বাফুফে সদস্য আমের খান। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর।

প্রাথমিক দল: 

গোলরক্ষক : আনিসুর রহমান , মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ : কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।

মাঝ-মাঠ : মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল।

আক্রমণভাগ : রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলি, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা