× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়ক হিসেবে অনেক ভুল করেছি: কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৫:০৪ পিএম

অধিনায়ক হিসেবে অনেক ভুল করেছি: কোহলি

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে মুদ্রার দু’পিঠই দেখে ফেলেছেন বিরাট কোহলি। সময়ের সেরা ব্যাটার হিসেবে যেমন বাহবা পেয়েছেন; তেমনি রান খরায় ভুগে সমালোচনার বিষ মাখানো তীরে বিদ্ধ হয়েছেন বারংবার। আর সেই সমালোচনার অন্যতম কারণ হিসেবে বারবার সামনে আনা হয়েছে তার নেতৃত্বকে। ধোনির পর নেতৃত্ব ভার কাঁধে নিলেও ভারতকে কোনো আইসিসি ট্রফি জিতাতে পারেননি তিনি। যার দায় নিয়ে নেতৃত্ব থেকেও সরে যেতে হয়েছে তাকে। তবে আজও সেই নেতৃত্ব নিয়েই কথা শোনতে হয় তাকে।

তবে জাতীয় দলের নেতৃত্ব ভার গ্রহণ করার বহু আগেই নেতৃত্ব দীক্ষা নিয়েছিলেন তিনি। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ছাড়াও ঘরোয়া ক্রিকেটে দিল্লির নেতৃত্ব দিয়েছেন কোহলি। সঙ্গে আইপিএলে ব্যাঙ্গালুরুর নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সম্প্রতি হটস্টারের বিশেষ অনুষ্ঠান ‘লেট দেয়ার বি স্পোর্ট’দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন নেতৃত্ব দিতে গিয়ে কতো ভুল করেছেন তিনি।

কোহলি বলেন, ‘অধিনায়ক থাকাকালীন আমি অনেক ভুল করেছি। আর এটা মেনে নিতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি কখনো নিজের স্বার্থের জন্য কিছু করিনি। আমার একমাত্র লক্ষ্য ছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়া, ব্যর্থতা ঘটতেই পারে। কিন্তু লক্ষ্য আমার কখনই ভুল জায়গায় ছিল না।’

ভারত জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর আইপিএলেও ব্যাঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। চলতি মৌসুমে ১১ ম্যাচ শেষে ৪২ গড়ে ৪২০ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ১৩৩.৭৬।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা