× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবর-আফ্রিদিদের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:২১ পিএম

বাবর-আফ্রিদিদের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী দুই বছর বাবর আজমদের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার তাকেই পূর্ণ মেয়াদে কোচ করেছে দেশটি। এছাড়াও পাকিস্তানের লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন তিনি। ২০১৮-২০২০ এই সময়টাতে পাকিস্তানের ফিল্ডিং কোচের ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এবার পদোন্নতি পেয়ে পাকিস্তানের প্রধান কোচ হয়েছেন ব্র্যাডবার্ন। 

তবে এর আগেও প্রথম কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। দায়িত্ব সামলেছেন স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে। নতুন এই দায়িত্ব পেয়ে ব্র্যাডবার্ন বলেন, ‘প্রধান কোচ হিসেবে পাকিস্তানের মতো অত্যন্ত প্রতিভাবান এবং দক্ষ দলের সাথে কাজ করা আমার জন্য বড় সম্মানের। এই দায়িত্ব আমরা প্রত্যাশার সীমা বাড়িয়ে দিয়েছি। আমরা আমাদের ছেলেদের চ্যালেঞ্জ জানাতে থাকব। ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং ছেলেরা এই চ্যালেঞ্জগুলিকে সামনের দিকে নিতে সম্মত হয়েছেন।’

এর আগে মিকি আর্থারকে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান কোচ করার কথা শোনা গিয়েছিল। পরে আর্থার পূর্ণ মেয়াদে পাকিস্তানকে সময় দিতে না পারায় তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়নি পিসিবি। তবে পরামর্শক হিসেবে আর্থারকে রেখে দিয়েছে পিসিবি। অনলাইন ও অবসর সময়ে নিয়মিত খোঁজ রাখছেন পাকিস্তান দলের। সঙ্গে পরামর্শ দিয়ে পাকিস্তান দলকে সাহায্য করছেন আর্থার। তবে এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল গেল কদিন ধরেই। যার জেরে এবার প্রধান কোচ নিয়োগ দিয়ে সমালোচনায় হ্রাস টানল পিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা