× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংগ্রহ বড় হলো না বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:২২ পিএম

সংগ্রহ বড় হলো না বাংলাদেশের

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২০০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫০ রান আসে আরিফুলের ব্যাট থেকে। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১-এ এগিয়ে পাকিস্তান। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

রাজশাহীতে এদিন আগে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪ রান করে সাজঘরের পথ ধরেন আদিল বিন সিদ্দিক। এরপর ১৮ রানে ফিরে যান আরেক ওপেনার মাজাহারুল ইসলামও। বেশিদূর টানতে পারেননি টপ অর্ডারের আরেক ব্যাটার জিসান আলমও। তার ব্যাট থেকে এসেছে ১৩ রান।

এরপর অধিনায়ক পিয়ানকে নিয়ে জুটি গড়েন আরিফুল ইসলাম। পিয়ান ২৭ রানে ফেরার পরপরই ফিরে যান শিহাব। এরপর মাহফুজুর রাব্বিকে নিয়ে ফিফটি তোলেন আরিফুল। তার পরই ফিরে যান তিনি। শেষ দিকে রাব্বিকে নিয়ে বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দিতে লড়ছিলেন জীবন। ৩৪ রানে রাব্বি ফেরার পর ক্ষীণ হয়ে যায় সেই সম্ভাবনাটুকুও। পরে একাই ব্যাট চালাচ্ছিলেন জীবন। ৩০ রানে থামতে হয়েছে তাকেও। সেই সঙ্গে ৪৬. ৪ ওভারে দলীয় ১৯৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা