× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ স্যামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১১:২৯ এএম

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ স্যামি

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার সাদা বলে ক্যারিবিয়ানদের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সেই সঙ্গে ফিল সিমন্সের অন্তর্বর্তীকালীন হিসেবে কোচিং করানো আন্দ্রে কোলিকে পূর্ণ মেয়াদে লাল বলের দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার এক বিবৃতি দিয়ে নতুন কোচ নিয়োগ বিষয়টি জানায়।

ক্রিকেট ক্যারিয়ারে বেশ সফল ছিলেন স্যামি। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে এই সংস্করণে ৬৮ ম্যাচ খেলেছেন তিনি। ১২৬ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৮ টেস্ট। এই দুই সংস্করণেরও অধিনায়ক ছিলেন তিনি। সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলার পর পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে কাজ করেন স্যামি। এবার পেলেন ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে পথে ফেরানোর চ্যালেঞ্জ।

তবে সেই চ্যালেঞ্জ নিতে যে মুখিয়ে আছেন স্যামি সেটি জানিয়েছেন নিজেই, ‘এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। আমি সত্যিই সুযোগের অপেক্ষায় রয়েছি, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আমি জানি ড্রেসিংরুমে আমি কী প্রভাব ফেলতে পারি। আমি বিশ্বাস করি যে আমি একজন খেলোয়াড় হিসাবে যেভাবে ছিলাম, আমি একই পদ্ধতি নিয়ে আসব: আবেগ, সাফল্যের আকাঙ্ক্ষা, এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার অবিরাম ভালবাসা।’

তিনি আরও বলেন, ‘যখন আমি চারপাশে তাকাই দেখতে পায় সেখানে প্রচুর প্রতিভা রয়েছে। আমি দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ম্যাচে নতুন অধিনায়ক শাই হোপ এবং রোভম্যান পাওয়েল এবং আন্দ্রে কোলির নেতৃত্বে যা দেখেছি, তাতে আমার এই দলের ওপর বিশ্বাস রয়েছে যে আমরা ভাল করতে পারি। আমি আমার জ্ঞান, আমার কৌশলগত বুদ্ধি, আমার যোগাযোগ দক্ষতা এবং আমার ম্যান-ম্যানেজমেন্ট দক্ষতা দেওয়ার জন্য উন্মুখ। আমি পরিকল্পনাগুলিকে একত্রিত করতে এবং খেলোয়াড়দের সেগুলি কার্যকর করতে দেখার জন্য মুখিয়ে আছি।’

স্যামির অধীনে আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়েতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে স্যামির দল। অন্যদিকে কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা কোলির অধীনে আগামী লাল বলের ক্রিকেটের দীক্ষা নেবে ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা