× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা বসুন্ধরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৬:২৮ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা বসুন্ধরার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার এক প্রকার ঘোষণাই দিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে মাঠ সংকটসহ নানা জটিলতায় শেষমেশ সরে দাঁড়াতে হয় বাফুফেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যা পারেনি, সেটাই করে দেখাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। চেষ্টা চলছে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার৷ 

আসছে নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনাকে আনার চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, 'প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার। আগামী ১০-১২ দিনের মধ্যে আশা করি এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে৷'

মাঠসংকটের দোহাই দিয়ে বাফুফে আর্জেন্টিনাকে আনার চেষ্টা থেকে সরে এসেছিল। তবে বসুন্ধরার এ সমস্যা নেই। বসুন্ধরা কিংস অ্যারেনাতেই আর্জেন্টিনাকে খেলানোর পরিকল্পনা আছে ক্লাবটির। 

সবকিছু ঠিকঠাক এগোলে আসছে নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বসুন্ধরা। বাংলাদেশ সফরে মেসিরা বসুন্ধরা কিংসের বিপক্ষেও খেলবেন একটি ম্যাচ, ক্লাবটির প্রস্তাবটা এমনই। ইমরুল হাসান বলেন, 'আমরা তাদের প্রস্তাব দিয়েছি, তারা এখানে এসে খেলবেন দুটো ম্যাচ। একটা আন্তর্জাতিক দলের বিপক্ষে, অন্যটা বসুন্ধরা কিংসের বিপক্ষে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা