× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ মুহূর্তে সেভিয়াকে আটকাল জুভেন্টাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১০:৪২ এএম

আপডেট : ১২ মে ২০২৩ ১২:৫৯ পিএম

শেষ মুহূর্তে সেভিয়াকে আটকাল জুভেন্টাস

২০১৮ বিশ্বকাপে তারকা খ্যাতি পাওয়া ফরাসি মিডফিল্ডার পল পগবাকে ভুলেই যেতে বসেছিলেন সমর্থকরা। ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমালেও চোট পিছু ছাড়েনি তার। মাঠের বাইরেই থাকতে হয় বেশিরভাগ সময়। তবে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে পগবা মনে করিয়ে দিয়েছেন তিনি আছেন এখনও। শেষ মুহূর্তে তার ঝলকেই দারুণ গোলে জুভেন্টাসকে সমতায় ফেরায় ফেদেরিকো গাট্টি। ১-১ গোলের সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। ইউরোপা লিগের আরেক সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়েছে রোমা।

তুরিনের ম্যাচে ২৬ মিনিটেই ইউসেফ-আন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর পুরো ৯০ মিনিট লড়াই করেও সেই গোল শোধ দিতে পারেনি জুভেন্টাস। এরপর সাফল্য পান ৯৭ মিনিটে। কর্নার থেকে আসা বল জটলার ভেতরে পেয়ে গোলমুখে হেড নেন পগবা। পা ছুঁইয়ে বাকি কাজটুকু সারেন ইতালিয়ান ডিফেন্ডার গাতি। তাতেই ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথম লেগ।

এর আগে ম্যাচের ৭০তম মিনিটে বদলি নামার পর থেকে ড্রিবল এবং অ্যাটাকিং থার্ডে কয়েকটি সফল পাস দিয়ে জুভেন্টাসের আক্রমণে গতি বাড়ান পগবা। ২০২২-২৩ মৌসুমে এটি ছিল তার নবম ম্যাচ।

এদিকে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দারুণ গোলে রোমাকে এগিয়ে নেন এদোয়ার্দো বোভে। এরপর মরিয়া হয়ে চেষ্টা করেও আর সেই গোল শোধ দিতে পারেনি লেভারকুসেন। ১-০ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে যায় রোমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা