× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমানের অনুষ্ঠানে সৌরভকে আমন্ত্রণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৬:৫৯ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৭:১২ পিএম

সালমানের অনুষ্ঠানে সৌরভকে আমন্ত্রণ

বলিউডের ভাইজানখ্যাত সালমান খান আসছেন, ইস্টবেঙ্গলও মেতেছে সাজ সাজ রবে। মাঠ সাজানো থেকে বড় বড় তারকা-ব্যক্তিদের আমন্ত্রণ জানানো—উৎসবমুখর পরিবেশ বাড়িয়ে নিতে চেষ্টার খামতিও রাখছে না কলকাতার ক্লাবটি। আগামী ১৩ মে সালমানের সেই অনুষ্ঠান রাঙাতে পারেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-প্রধান সৌরভ গাঙুলি। তবে সেটি নিয়েই শঙ্কা, আসছেন তো ভারতের ক্রিকেটের দাদা?

ইস্টবেঙ্গলের কর্মকর্তারা অবশ্য আশাবাদী সৌরভকে অনুষ্ঠানে পাবেন। অন্তত তাকে না পাওয়া গেলেও তার পরিবারের কেউ একজন আসন গ্রহণ করবেন ভারতের সাবেক অধিনায়কের, ‘সৌরভ আমাদের ক্লাবের আজীবন সদস্য। তাকে সপরিবার আমন্ত্রণ জানানো হচ্ছে। শেষ পর্যন্ত সৌরভ যদি আসতে না পারেন, আশা করব তার পরিবারের সদস্যরা থাকবেন।’ 

আরও পড়ুন: পিএসজি ডাকলে মরিনহোকে খুঁজেও পাবে না

১৩ মে অর্থাৎ অনুষ্ঠানের দিন আইপিএলে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের খেলা রয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভকে অনুষ্ঠানে যোগ দিতে হলে দিল্লি থেকে উড়ে আসতে হবে কলকাতায়! বিষয়টি খুব কম হ্যাপার না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা