× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ বাঁচাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ১৫৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১২:২৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১২:২৪ পিএম

সিরিজ বাঁচাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ১৫৫

চট্টগ্রামে টানা দুই হারের পর রাজশাহীতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ। এখন ব্যাট হাতে জবাব দেওয়ার পালা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৫ রান।

রাজশাহীতে বাংলাদেশ যুবাদের বিপক্ষে এদিন শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ব্যক্তিগত ২ রানে পাকিস্তান ওপেনার আজান ও ৩ রানে আরেক ওপেনার শাহজাইব খানকে ফেরায় বাংলাদেশ। এরপর হাল ধরার চেষ্টা চালিয়েও দলকে সুবিধা জনক অবস্থানে নিয়ে যেতে পারেনি আরিফ ও শ্যামল। 

পাকিস্তান অধিনায়ক মির্জা স্বাদ লড়াইয়ের আভাস দিয়েছিলেন কিছুটা। তবে ৩৫ রানে ফিরতে হয়েছে তাকেও। এরপর আলিকে নিয়ে দলকে মাঝারি মানের ভিত গড়ে দিতে লড়ছিলেন আরাফাত। কিন্তু জিসানের বলে ২৮ রানে থামতে হয়েছে তাকেও। যার ফলে শঙ্কা ঝেঁকেছিল পাকিস্তানের দেড়শ পার করা নিয়ে। শেষ দিকে আলির ব্যাটে চড়ে দেড়শ পেরোয় পাকিস্তান। ভালোই লড়ছিলেন তিনি। তবে তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেনি আলমাল খান। ৪ রান করে তিনি ফিরলে ৪১.৩ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস। আলি অপরাজিত থাকেন ২৭ রানে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা