× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে ধুঁকছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১১:২৬ এএম

আপডেট : ১১ মে ২০২৩ ১২:০১ পিএম

রাজশাহীতে ধুঁকছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডে হারের পর সিরিজ বাঁচানোর ম্যাচে রাজশাহীতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে চেপে ধরেছে বাংলাদেশ যুবারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাট করতে নেমে পাকিস্তান যুবাদের সংগ্রহ ৩৩ ওভার শেষে ৭ উইকেট খরচায় ১১০ রান। ৩ রানে আছেন আলি।

এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

রাজশাহীতে এদিন আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ২ রানে পাকিস্তান ওপেনার আজান ও ৩ রানে আরেক ওপেনার শাহজাইব খানকে ফেরায় বাংলাদেশ। এরপর হাল ধরার চেষ্টা চালিয়েও দলকে সুবিধা জনক অবস্থানে নিয়ে যেতে পারেনি আরিফ ও শ্যামল। পাকিস্তান অধিনায়ক মির্জা স্বাদ লড়াইয়ের আভাস দিয়েছিলেন কিছুটা। তবে ৩৫ রানে ফিরতে হয়েছে তাকেও। এরপর আলিকে নিয়ে দলকে মাঝারি মানের ভিত গড়ে দিতে লড়ছিলেন আরাফাত। কিন্তু জিসানের বলে ২৮ রানে থামতে হয়েছে তাকেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা