× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের সম্মান ফেরাতে চান সোহাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ২১:০৬ পিএম

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের সম্মান ফেরাতে চান সোহাগ

প্রায় এক মাস ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত ১৪ এপ্রিল সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর নেমে আসা ফিফা নিষেধাজ্ঞার পর থেকে এ পরিস্থিতি দেশের ফুটবলে। দুই বছরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন সোহাগ। বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আশাবাদ জানিয়েছেন, ফলটা পক্ষেই আসবে তার। দেশের সম্মানটাও ফেরাতে চান তিনি। 

ফিফা ১৪ এপ্রিল সোহাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিল চারটি লেনদেনে ত্রুটির বিষয়ে। ২০২০ সালের ফিফা কোড অব এথিকসের ১৫ (সাধারণ কর্তব্য), ১৩ (আনুগত্যের দায়িত্ব), ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার) ও ২৮ (অযথার্থতা ও অনুদানের অপব্যবহার) নং ধারা ভঙ্গের দায়ে তিনি দুই বছরের নিষেধাজ্ঞা পান, সঙ্গে ১২ লাখ টাকা জরিমানাও গুনতে হয় তাকে।

সে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোহাগ আপিল করেছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। সেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্য তো আছেই, সোহাগ জানালেন, তার এই আইনি লড়াই দেশের ভাবমূর্তি রক্ষারও। তার কথা, ‘সময়ই সব বলে দেবে। আশা করছি, নিজের সম্মান ফিরিয়ে আনতে পারব, দেশের মুখ রক্ষা করতে পারব। সত্য প্রকাশিত হবেই।’

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই আপিলের জন্য ইতোমধ্যেই সব ধরনের নথি প্রদান করেছে সোহাগ-পক্ষ। রায় আসতে সময় লাগতে পারে ৩ থেকে ১ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা