× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২২:০১ পিএম

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড ম্যাচ

চেমসফোর্ডে বাংলাদেশের ছোড়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছিল আয়ারল্যান্ড। ১৭তম ওভারের মাঝপথে শুরু হয় বৃষ্টি। যার জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির আগ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১৬.৩ ওভারে ৬৫। উইকেটের পতন হয়েছে তিনটি।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রান তোলে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ২৭ রানের মাথায় দুই উইকেট হারিয়েছে আইরিশরা।

আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান শরিফুল। তিনে নামা অধিনায়ক অ্যান্ডি বালবার্নিও খুব বেশি সুবিধা করতে পারেননি।

পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এর আগে ৯ বলে ৫ রান করেন। অভিজ্ঞ পল স্টার্লিং করেন ১০ বলে ১৫ রান।

এর আগে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইবাদতের করা ১৭তম ওভারের তিন নম্বর বলে জোরালো আপিল জানায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম। যার জেরে রিভিউ নেয় বাংলাদেশ। পরে দেখা যায় বল টেক্টরের ব্যাটে লাগেনি, ইমপ্যাক্টও ছিল অফ স্টাম্পের বাইরে। অর্থাৎ রিভিউটি নষ্ট হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা