× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফপির দাবি

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৭:৪৬ পিএম

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মেসি

লিওনেল মেসিকে বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে আল হিলাল। এত গেল পুরোনো খবর। নতুন খবর হলো, সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলেছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এমনটিই দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাব ও চুক্তির সঙ্গে জড়িত এক সূত্র এএফপিকে জানিয়েছে, মেসি চুক্তি করে ফেলেছেন। তিনি আগামী মৌসুমে খেলবেন সৌদি আরবে।

আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। তবে চুক্তি আর নবায়ন করছেন না। পিএসজিতেও থাকছেন না। গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতে প্যারিস ছাড়ছেন কাতার বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার। আগামী মৌসুম থেকেই সৌদি আরবে খেলবেন তিনি।

তবে মেসি সৌদি আরবের কোন ক্লাবের হয়ে খেলবেন, সেটি জানা যায়নি। তবে আল হিলাল টাকার বস্তা নিয়ে অনেক দিন ধরেই মেসির দ্বারে বসে আছে। ব্ল্যাঙ্ক চেক দিয়ে হলেও এ তারকা স্ট্রাইকার চায় তারা। টেলিগ্রাফ জানায়, আলোচনার আগে বছরে ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবই পেয়েছিলেন মেসি।

সৌদি প্রো লিগে আগে থেকেই খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা জানুয়ারিতে যোগ দেন আল নাসরে। চুক্তিটি হয়ে গেলে স্পেনের মতো সৌদি আরবেও দুজনের দ্বৈরথের রস আস্বাদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা