× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম বলেই ফিরলেন লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৬:১০ পিএম

প্রথম বলেই ফিরলেন লিটন

টস জিতে আয়ারল্যান্ড নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কেন নিয়েছিল, সে কারণ যেন প্রথম ওভারেই বুঝিয়ে দিলেন জশ লিটল। প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন লিটন দাসকে।

বাংলাদেশ ইনিংসের শুরুতে স্ট্রাইকে ছিলেন তামিম ইকবাল। শুরুর দুই বল ঠেকিয়ে তৃতীয় বলে তিন রান নেন তিনি। স্ট্রাইকে আসেন লিটন। তাকে স্বাগতিক পেসার লিটল স্বাগত জানান নিখুঁত এক ইয়র্কার দিয়ে। ব্যাকলিফট থেকে ব্যাট নামানোর আগেই তা আঘাত করে তার বুটে। 

আইরিশরা তাতে জোর আবেদন জানায়। তাতে সাড়া দেন আম্পায়ার। বাংলাদেশ অবশ্য এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি। লিটন ফেরেন রানের খাতা খোলার আগেই। জাতীয় দলে দারুণ সময় পার করা লিটনের আয়ারল্যান্ড সফরের শুরুটা ভালো হলো না তাতে, বাংলাদেশেরও বৈকি!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা